ঢাকায় মহাসমাবেশে প্রধানমন্ত্রী
গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা

নিজস্ব সংবাদদাতা :
- আপডেট সময় ০২:১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / ২৬ বার পড়া হয়েছে
বার্তা পরিবেশক:
গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৭ নভেম্বর (শনিবার) ঢাকার জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত গ্রাম পুলিশের মহাসমাবেশে যোগ দিয়ে তিনি এই ঘোষণা দেন। ইতোপূর্বে গ্রাম পুলিশের বেতন ছিলো সাড়ে ৭ হাজার টাকা আজ থেকে তা বাড়িয়ে সাড়ে ১০ হাজার টাকা হলো। গ্রাম পুলিশ প্রধানের বেতন ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়াও এখন থেকে প্রতি মাসে ১৫০ টাকা করে মোবাইল বিল দেওয়া হবে বলে ঘোষণা করা হয়। পাশাপাশি অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির কথা বলেন।
ট্যাগস :



















