১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান কারামুক্ত হন এবং দেশের রাজনৈতিক পটপরিবর্তন ঘটে, যা বাংলাদেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালিত হয়ে আসছে ।
ইতিহাস বলছে, ১৯৭৫ সালের ৩ নভেম্বর সংঘটিত পাল্টা সামরিক অভ্যুত্থানের পর দেশে যে অস্থিরতা ও অনিশ্চয়তা তৈরি হয়েছিল, ৭ নভেম্বর দেশপ্রেমিক সৈনিক ও জনতার ঐক্যবদ্ধ ভূমিকা সেই পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করে।




















