কেরানীহাটে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ২, আহত অন্তত ৩০

সাতকানিয়া প্রতিনিধি
- আপডেট সময় ০২:৩৭:২১ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / ১৫ বার পড়া হয়েছে
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট সংলগ্ন রেলক্রসিং এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ৩০ জন।
প্রাথমিকভাবে জানা গেছে, কুমিল্লা থেকে শিক্ষা সফরে আসা ‘তিশা’ পরিবহনের একটি বাস কেরানীহাট রেলক্রসিং এলাকায় দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক খবর পাওয়া গেছে।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও সংশ্লিষ্টরা আহতদের উদ্ধারে তৎপরতা শুরু করেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে।

এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ ও নিহত-আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ট্যাগস :





















