কক্সবাজার ০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাসে যাত্রীবেশে ইয়াবার বড় চালান, ৩৬ হাজার পিসসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় ০৮:১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / ১৩ বার পড়া হয়েছে

দূরপাল্লার বাস, যাত্রীবাহী ট্রাভেল ব্যাগ। বাইরে থেকে সন্দেহের কিছু বোঝার উপায় নেই। কিন্তু সেই ব্যাগেই লুকানো ছিল ৩৬ হাজার পিস ইয়াবা!

চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা ক্রসিংয়ে শাহ আমিন উল্লাহ পেট্রোল পাম্পের সামনে অভিযান চালিয়ে ইয়াবার এই বড় চালান উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

সোমবার (১৬ নভেম্বর) কক্সবাজার থেকে চট্টগ্রামগামী স্বাধীন ট্রাভেলসের একটি এসি বাসে তল্লাশি চালিয়ে খয়েরি রঙের ট্রাভেল ব্যাগ থেকে ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তার করা হয় মো. জোবায়ের (২০) ও মিলকি বড়ুয়া (৩৮) নামের দুজনকে।

ডিএনসি চট্টগ্রাম মেট্রোর দক্ষিণ বিভাগের উপপরিচালক মো. মানজুরুল ইসলামের তত্ত্বাবধানে ডবলমুরিং সার্কেলের পরিদর্শক তপন কান্তি শর্মার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ ঘটনায় কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বাসে যাত্রীবেশে ইয়াবার বড় চালান, ৩৬ হাজার পিসসহ গ্রেপ্তার ২

আপডেট সময় ০৮:১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬