৮ হাজার পিস ই’য়া’বাসহ রোহিঙ্গা নারী আ’ট’ক

- আপডেট সময় ০৯:০৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / ৮ বার পড়া হয়েছে
২৪শে ২০২৬ইং সন্ধ্যা পৌনে ৭টার দিকে ১৪এপিবিএনের এসআই (নিঃ) মোঃ মাঈন উদ্দিন ভূঁইয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ৪নং রাজাপালং ইউনিয়নের বালুরমাঠ পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-২/ইস্টের ব্লক-এ/৮ এলাকায় জানে আলমের বসত শেডে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত ২জন ব্যক্তি পালানোর চেষ্টা করে। এসময় সঙ্গীয় নারী ফোর্সের সহায়তায় থাইংখালী ১৩নং ক্যাম্প এফসিএন-৫০৩০৮৫, ব্লক-এ/৮, ক্যাম্প-২/ইস্ট এর বাসিন্দা জানে আলমের স্ত্রী মিনারা বেগম (২০) কে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামি মিনারা বেগমের শয়ন কক্ষে খাটের ওপর রাখা তোষকের নিচে লুকায়িত অবস্থায় কালো পলিথিনে মোড়ানো একটি প্যাকেট পাওয়া যায়। আটককৃত আসামি নিজ হাতে প্যাকেটটি বের করে দিলে এর ভেতরে নীল রঙের ৪০টি জিপারযুক্ত ব্যাগে ইয়াবা প্যাকেট পাওয়া যায়। তা গণনা করে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ২৪ লক্ষ টাকা।
উখিয়া ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন জানান, আটককৃত আসামি ও উদ্ধারকৃত ৮,০০০ (আট হাজার) পিস ইয়াবা ট্যাবলেটের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



















