কক্সবাজারের সর্ববৃহৎ বেসরকারি মেধাবৃত্তি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

- আপডেট সময় ১০:২৮:০৩ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
- / ১১৮১ বার পড়া হয়েছে
এইচ এম সবুজ
কক্সবাজারে ৪র্থ-১০ম শ্রেণির স্কুল ও মাদরাসা শিক্ষার্থীর কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫-এর রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০.০০ টায় কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন, কক্সআাজার জেলা শাখার আয়োজনে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫-এর রেজিস্ট্রশন কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠান উদ্বোধন করেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশন, কক্সবাজার জেলা শাখার চেয়ারম্যান জনাব আব্দুর রহিম নূরী।
অনুষ্ঠানে উপদেষ্টাদের মধ্য থেকে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার সাবেক মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মুহাম্মদ নাসির উদ্দিন ও কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, কক্সবাজার শহর শাখার সাবেক পরিচালক বিশিষ্ট সাংবাদিক নেতা জনাব ইমাম খাইর।
এছাড়াও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান জনাব মীর মোহাম্মদ আবু তালহা, মেধাবৃত্তি পরীক্ষা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব জনাব জহিরুল ইসলাম শরীফ।
রেজিস্ট্রেশন সরাসরি বা অনলাইনে করা যাবে। স্কুল ও মাদরাসার ৪র্থ থেকে ১০ম শ্রেণির ছাত্র-ছাত্রীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। ফরম সংগ্রহ ও জমাদানের শেষ তারিখ ০৫ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর’২৫। অসম্পূর্ণ অথবা ভুল তথ্যসংবলিত রেজিস্ট্রেশন ফরম বাতিল বলে গণ্য হবে। বৃত্তি পরীক্ষার রেজিস্ট্রেশন ফি’ ২০০/- (দুইশত টাকা মাত্র)। পরীক্ষা মানবণ্টন অনুযায়ী MCQ পদ্ধতিতে হবে। পরীক্ষা প্রবেশপত্রে নির্দেশিত স্থানে সরাসরি অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়: ১ ঘণ্টা। পূর্ণমান: ১০০ নম্বর। ৪র্থ ও ৫ম শ্রেণিতে প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর বরাদ্দ থাকবে এবং কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর বরাদ্দ থাকবে, প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর হতে ০.২০ নম্বর কেটে নেওয়া হবে। প্রতিটি বিষয়ে আলাদা আলাদা পাশ করতে হবে। এক্ষেত্রে পাশ নম্বর ৪০%। পরীক্ষার অন্তত তিনদিন পূর্বে প্রবেশপত্র সংগ্রহ করে পরীক্ষার কেন্দ্র, চূড়ান্ত তারিখ ও সময় জেনে নিতে হবে। প্রত্যেক শ্রেণিতে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত প্রতিযোগীর জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। ট্যালেন্টপুল, সাধারণ ও বিশেষ এই তিনটি গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের এককালীন শিক্ষা বৃত্তি বাবদ নগদ অর্থ, সনদপত্র ও আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে। সর্বমোট ৫ লক্ষ টাকার মেধাবৃত্তি প্রদান করা হবে।

















