কক্সবাজার ০৭:২১ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজা সিটিতে ধ্বংস আরেক বহুতল ভবন, ইসরাইলি হামলায় নিহত ৬৫

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ১১:২০:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ৫১২ বার পড়া হয়েছে

ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক :

গাজা সিটিতে আরো একটি বহুতল ভবন হামলা চালিয়ে ধ্বংস করেছে ইসরাইল। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, গাজা উপত্যকার সবচেয়ে বড় শহরটি দখল অভিযানের অংশ হিসেবে এখন পর্যন্ত অন্তত ৫০টি ভবন ধ্বংস করা হয়েছে।

রোববার আল-রুয়া টাওয়ারে হামলার ঘটনায় সারা গাজায় অন্তত ৬৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে শুধু উত্তর গাজাতেই ৪৯ জন নিহত হন। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

ইসরায়েলি সেনারা দাবি করেছে, তারা বাসিন্দাদের সরতে বলার পর ওই ভবনটিতে হামলা চালায়। এতে চারপাশে অস্থায়ী তাঁবুতে আশ্রয় নেয়া বাস্তুচ্যুত পরিবারগুলোও পালিয়ে যায়।

ফিলিস্তিনি এনজিও নেটওয়ার্কের প্রধান আমজাদ শাওয়া ঘটনাস্থলের কাছে ছিলেন। তিনি আল জাজিরাকে বলেন, অবস্থা ভয়ঙ্কর, চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শত শত পরিবার আশ্রয় হারিয়েছে। ইসরাইল এভাবে ফিলিস্তিনিদের দক্ষিণে সরাতে চাইছে। অথচ সবাই জানে, দক্ষিণেও কোনো নিরাপদ জায়গা নেই।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সেনারা ‘সন্ত্রাসী অবকাঠামো ও সন্ত্রাসীদের উচ্চ ভবন’ ধ্বংস করছে।

আল-রুয়া টাওয়ারটি ছিল পাঁচতলা বিশিষ্ট, যেখানে ২৪টি অ্যাপার্টমেন্ট, ডিপার্টমেন্টাল স্টোর, একটি ক্লিনিক ও জিম ছিল। এর আগে ইসরাইল আল জাজিরা ক্লাবেও হামলা চালায়, যেখানে বাস্তুচ্যুত পরিবারগুলো তাঁবুতে আশ্রয় নিয়েছিল।

শনিবার ইসরাইল ১৫তলা বিশিষ্ট সউসি টাওয়ার ও শুক্রবার ১২তলা মুশতাহা টাওয়ারে হামলা চালায়। ওই টাওয়ারগুলোর আশপাশে তাঁবুতে থাকা অনেক ফিলিস্তিনি আহত হন।

সউসি টাওয়ার ধ্বংসে আশ্রয়হীন হয়ে পড়া এক পরিবার জানায়, ‘আমাদের জন্য কিছুই অবশিষ্ট নেই।’

আশ্রয়হীন এক ফিলিস্তিনি বলেন, ‘আমরা কিছু না নিয়েই দ্রুত ভবনটি ছেড়ে চলে এসেছিলাম। আধ ঘণ্টা পরে ইসরাইলিরা ভবনটিতে আক্রমণ করে। এখন আমরা কিছু কাপড় এবং চাদর সেলাই করার চেষ্টা করে অন্যদের চোখ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

গাজা সিটিতে ধ্বংস আরেক বহুতল ভবন, ইসরাইলি হামলায় নিহত ৬৫

আপডেট সময় ১১:২০:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫