বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌফলদন্ডী ইউনিয়ন এর কর্মী সমাবেশ অনুষ্ঠিত

- আপডেট সময় ০৬:৫৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
- / ৩৯৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌফলদন্ডী ইউনিয়ন এর কর্মী সমাবেশ অনুষ্ঠিত
তুফায়েল আহমদ, চৌফলদন্ডী প্রতিনিধি:
চৌফলদন্ডী ইউনিয়নের খামার পাড়াস্থ এক মিলনায়তনে আজ ১২ সেপ্টেম্বর ২০২৫, জুমাবার সকাল ৯ টায় চৌফলদন্ডী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শাহাজাহান এর সঞ্চালনায় ও ইউনিয়ন আমীর মাওলানা রাইহান উদ্দিন এর সভাপতিত্বে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে দারসুল কুরআন পেশ করেন কক্সবাজার শহর জামায়াত ওলামা বিভাগের দায়িত্বশীল মাওলানা নুরুল হুদা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক ও জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট জাফরুল্লাহ ইসলামাবাদী, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান, চৌফলদন্ডী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনজুর আলম সহ স্থানীয় বিভিন্ন অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত অতিথি ও নেতৃবৃন্দরা বলেন- বহু ত্যাগ-তিতিক্ষার পর বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ একটি উন্মুক্ত পরিবেশে নিজেদের কার্যক্রমের পরিচালনার মাধ্যমে জনগণের সামনে সংগঠন কে উপস্থাপন করার সুযোগ সৃষ্টি হয়েছে। বিগত সময়ে বাংলাদেশের জনগণ ও বিশ্ব দরবারে কিছু কিছু দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভুলভাবে উপস্থাপন করে জনগনের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছিল। এখনও অনেকেই সেই ধারা অব্যাহত রাখতে চায়, কিন্তু জনগণ এখন প্রকৃত সত্য দেখছে।
তাই বাংলাদেশ জামায়াতে ইসলামী কে গ্রহণ করছে।
বক্তারা বলেন- আগামী জাতীয় সংসদ নির্বাচন এদেশের মানুষ সত্য-ন্যায়ের পক্ষে ও এদেশের মাটি ও মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে পূর্ণ সমর্থন দিবে, ইনশাআল্লাহ।
পরিশেষে, চৌফলদন্ডী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা রাইহান উদ্দিন উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করেন।














