জেলার বিভিন্নস্থানে পাঁচ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি পালিত

- আপডেট সময় ০১:৪৫:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
- / ৫৬৩ বার পড়া হয়েছে
প্রেস বিজ্ঞপ্তি :
চকরিয়া উপজেলা:

জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে কেন্দ্রীয় সংগঠন ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলা, পৌরসভা ও মাতামুহুরি সাংগঠনিক উপজেলা শাখার যৌথ উদ্যোগে ২৬ শে সেপ্টেম্বর বিকাল ৩.৩০ টায় এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
চকরিয়া পুরাতন বাস টার্মিনাল থেকে মিছিলটি শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে পৌর বাস টার্মিনালে গিয়ে সমাপ্ত হয়।
মিছিল পূর্ব অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী ও কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক। চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি বলেছেন,
“কোনো বিশেষ শক্তির প্রভাবে যেনতেন নির্বাচন জনগণ মেনে নেবে না। আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান করবে জনগণ। দুই সহস্রাধিক শহীদের জুলাই গণঅভ্যুত্থান হয়েছে নতুন কোনো ফ্যাসিবাদকে ক্ষমতায় বসানোর জন্য নয়। আগামী দিনে জনগণের ভোটে জনগণের প্রতিনিধি নির্বাচিত হবে। অবিলম্বে নির্বাচনসহ ৫ দফা দাবি মেনে নিতে হবে।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মোহাম্মদ হেদায়েত উল্লাহ ও জেলা কর্মপরিষদ সদস্য আক্তার আহমদ।
এছাড়া বক্তব্য রাখেন—
পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবির
মাতামুহুরি সাংগঠনিক উপজেলা আমীর মাওলানা ফরিদুল আলম, চকরিয়া উপজেলার প্রাক্তন আমীর মাওলানা সাবের আহমদ ও মাওলানা মোজাম্মেল হক, উপজেলা সেক্রেটারি মাওলানা ছৈয়দ করিম,
মাতামুহুরি সাংগঠনিক উপজেলার সাংগঠনিক সম্পাদক ওমর আলী,খুটাখালী ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান, বরইতলি ইউপি চেয়ারম্যান সালেকুজ্জামান, লক্ষ্যারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার, উপজেলা ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম প্রমুখ।
মহেশখালী উপজেলা দক্ষিণ:

কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবি আদায়ের দাবিতে মহেশখালী উপজেলা দক্ষিণ শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী।
উপজেলা দক্ষিণ আমীর মাস্টার শামীম ইকবালের সভাপতিত্বে, সেক্রেটারি আব্দুর রহিমের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য জাকের হোসাইন, কক্সবাজার সদর উপজেলা সেক্রেটারি আজিজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন মহেশখালী দক্ষিণ সভাপতি ডাক্তার ওসমান সরওয়ার, শ্রমিক কল্যাণ কক্সবাজার পর্যটন শাখার সেক্রেটারি মুহাম্মদ আলমগীর, পৌরসভা জামায়াতের সভাপতি মোতাহের হোসেন, বড় মহেশখালী ইউনিয়ন সভাপতি মুহাম্মদ জালাল উদ্দীন, কুতুবজোম ইউনিয়ন সভাপতি আবুল হোসাইন, ছোট মহেশখালী ইউনিয়ন সভাপতি মুহাম্মদ সোহেল, হোয়ানক ইউনিয়ন সেক্রেটারি সৈয়দ কবির, শাপলাপুর ইউনিয়ন সেক্রেটারি নুরুল কবির শান্ত, শ্রমিক কল্যাণ উপজেলা দক্ষিণ সেক্রেটারি আলিম উদ্দিন সহ নেতৃবৃন্দ।
ঈদগাঁও উপজেলা:

পিআরসহ ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে ঈদগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বাদ আসর ঈদগাঁও বাজার শাপলা চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সহ-সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন।
উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুল আজিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে
বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমির মাওলানা ছৈয়দ নুর হেলালি, সহ-সেক্রেটারি তৈয়ব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাস্টার ছৈয়দুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, “পিআর পদ্ধতি বাস্তবায়ন ছাড়া গণতান্ত্রিক কাঠামো দৃঢ় হবে না। দলীয় অনুকম্পা নয়, জনগণের ভোটই হবে নির্বাচনের ভিত্তি।”
কুতুবদিয়া উপজেলা:

৫ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ২৬ সেপ্টেম্বর বাদ আসর কুতুবদিয়া উপজেলার গেইট হতে জামায়াতে ইসলামী কুতুবদিয়া উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল উপজেলা আমীর আ স ম শাহরিয়ার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে উপজেলা গেট হতে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বড়ঘোপ বাজার প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। মিছিল পরবর্তী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি মাওঃ নুরুল আমিন, জামায়াত নেতা মাওঃ আবদুস সাত্তার, মাষ্টার হাবিব উল্লাহ, মাওঃ ওসমান গণি প্রমুখ।














