আজ জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী

- আপডেট সময় ০৬:০১:০০ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
- / ৬০৭ বার পড়া হয়েছে

কক্সবাজার শহর শাখার আয়োজনে জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমক ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী, যিনি বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শাখা উপদেষ্টা সহ সভাপতি এডভোকেট নাজিম উদ্দিন ও হাসানুর রশিদ ভাইয়া।
১৯৭৪ সালের ২৮ সেপ্টেম্বর পথচলা শুরু করা ‘ফুলকুঁড়ি আসর’ দীর্ঘ ৫১ বছর ধরে শিশু-কিশোরদের একতা, শিক্ষা, চরিত্র গঠন, স্বাস্থ্য ও সেবা বিষয়ে নিরলসভাবে কাজ করে আসছে। সংগঠনটির কার্যক্রম বরাবরই শিশু-কিশোরদের সুস্থ বিকাশ এবং মানসিক উন্নয়নে অনুপ্রেরণামূলক ভূমিকা রেখে চলেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে ফুলকুঁড়ি আসর-এর মহৎ প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “শিশুদের সুস্থ বিকাশ ও আলোকিত আগামী গড়ার এই মহৎ প্রয়াস সমাজ ও জাতিকে করেছে সমৃদ্ধ। প্রতিষ্ঠার এই মহিমান্বিত দিনে আমাদের কামনা— ফুলকুঁড়ি আসর এগিয়ে যাক আরও অনেক দূর, নতুন স্বপ্ন পূরণের পথে হয়ে উঠুক আগামী প্রজন্মের জন্য এক উজ্জ্বল আলোকবর্তিকা।”
অনুষ্ঠানে উপস্থিত সকল শিশুকিশোর বন্ধু তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগ করে নেয়, যা পুরো আয়োজনটিকে করে তোলে এক আনন্দময় মিলনমেলা।














