কক্সবাজার ০৩:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণদের ঐক্যই ইসলামী আন্দোলনের শক্তি

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৭:২১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • / ৩৩৯ বার পড়া হয়েছে

কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়ন জামায়াতের উদ্যোগে যুব সমাবেশে শহিদুল আলম বাহাদুর –

“তরুণদের ঐক্যই ইসলামী আন্দোলনের শক্তি”

ঈদগাঁও প্রতিনিধি:
কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এক যুব সমাবেশ গতকাল ২ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার স্থানীয় এক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন আমীর অধ্যাপক মোঃ হাকিম আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের নায়েবে আমির মুফতি মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শহিদুল আলম বাহাদুর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সহসেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন, ঈদগাঁও উপজেলা আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, নায়েবে আমীর মাওলানা ছৈয়দ নুর হেলালি, সেক্রেটারি মাওলানা নুরুল আজিম, সহসেক্রেটারি তৈয়ব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাস্টার ছৈয়দুল আলম এবং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা সোলতান আহমদ। সমাবেশ পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতের সহসেক্রেটারি লায়েক ইবনে ফাজেল।

এছাড়াও উপস্থিত ছিলেন যুব বিভাগ ঈদগাঁও ইউনিয়ন সভাপতি মুফিজ আকবর, সেক্রেটারি সানাউল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশন ঈদগাঁও ইউনিয়ন সভাপতি আলী হোসাইন জিসানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। ইসলাম ও দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করতে যুবসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা আরো বলেন, জামায়াত ইসলাম শান্তি, ন্যায়বিচার ও কল্যাণের রাজনীতি করে, যা দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের মুক্তির পথ তৈরি করবে।

প্রধান বক্তা শহিদুল আলম বাহাদুর বলেন, “তরুণদের ঐক্যই ইসলামী আন্দোলনের শক্তি। দাঁড়িপাল্লার জয় মানেই ন্যায়বিচার ও সুশাসনের জয়। যুবকদের ঐক্যই আগামী দিনে ইসলামী আন্দোলনের সবচেয়ে বড় শক্তি।”

প্রধান অতিথি মুফতি মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ বলেন, “আজকের তরুণরাই আগামী দিনের পরিবর্তনের বাহক। তারা যদি আল্লাহর উপর ভরসা করে এগিয়ে আসে তবে বিজয় নিশ্চিত।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

তরুণদের ঐক্যই ইসলামী আন্দোলনের শক্তি

আপডেট সময় ০৭:২১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫