৫৪ বছরে ব্যর্থ দলগুলো, পরিবর্তনে দাঁড়িপাল্লাকে সমর্থন দিন

- আপডেট সময় ০৯:৪৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
- / ৪০১ বার পড়া হয়েছে

রামু প্রতিনিধি:
কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে আজ ৪ জুলাই ২০২৫, রোজ শনিবার এক যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা শহিদুল আলম বাহাদুর।
প্রধান অতিথির বক্তব্যে শহিদুল আলম বাহাদুর বলেন, “বিগত ৫৪ বছরে ক্ষমতায় থাকা রাজনৈতিক দলগুলো জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি, ভাগ্য পরিবর্তনে এবারে দাঁড়িপাল্লাকে সমর্থন দিন।”
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা হেদায়েত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা জামায়াতের আমীর ফজলুল্লাহ মুহাম্মদ হাসান, সেক্রেটারি আবু নাঈম মুহাম্মদ হারুন, উপজেলা যুব বিভাগের পরিচালক মাহবুবুর রহমান এবং প্রচার ও মিডিয়া সম্পাদক মুহাম্মদ তৈয়ব উল্লাহ।
গর্জনিয়া ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুস সত্তার সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা শামশুল আলমের পরিচালনায় উক্ত যুব সম্মেলনে আরো উপস্থিত ছিলেন যুব বিভাগের সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি ফুরকান আহমদ, সেক্রেটারি মিজানুর রহমানসহ ইউনিয়ন ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, যুব সমাজ দেশের অমূল্য সম্পদ। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় যুবকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। তারা আগামী দিনে পরিবর্তনের অগ্রদূত হয়ে উঠবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।














