কক্সবাজার ০২:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় অটোরিক্সা থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার, স্বামী-স্ত্রী দুই পাচারকারী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৭:১১:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • / ৩৫৭ বার পড়া হয়েছে

চকরিয়া প্রতিনিধি:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় ব্যাটারি চালিত অটোরিক্সা থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় ইয়াবা পাচারের অভিযোগে স্বামী-স্ত্রী দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

আজ বুধবার (১৫ অক্টোবর ২০২৫) সকাল ৮টার দিকে ফাঁসিয়াখালী ইউনিয়নের সেনা ক্যাম্প সংলগ্ন এমপি চেক পোস্টের সামনে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকায় বসবাসরত সৈয়দ আহমদের পুত্র জহির আলম (৫৪) ও তার স্ত্রী শাহেনা বেগম (৪৬)। তারা উভয়ে কুতুবদিয়া উপজেলার মধ্যম কৈয়ারবিল এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, চকরিয়ার ফাঁসিয়াখালী এলাকা দিয়ে ইয়াবা পাচারের “গোপন তথ্যের ভিত্তিতে” চকরিয়া থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। থানার উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের ও মো. সোহরাব সাকিব এ অভিযানের নেতৃত্ব দেন। অভিযানকালে সন্দেহভাজন একটি অটোরিক্সা তল্লাশী চালিয়ে কালো ব্যাগ মোড়ানো অবস্থায় ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এসময় মাদক পাচারের অভিযোগে নারী-পুরুষ দু’জনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞেসবাদে তারা উভয়ে স্বামী-স্ত্রী বলে জানায়।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, মাদক পাচারের “গোপন তথ্যের ভিত্তিতে” অভিযান পরিচালনা করা হয়। এসময় ২০ হাজার ইয়াবা’সহ নারী-পুরুষ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চকরিয়ায় অটোরিক্সা থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার, স্বামী-স্ত্রী দুই পাচারকারী গ্রেফতার

আপডেট সময় ০৭:১১:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫