খুরুশকুল ইউনিয়নে ভিপি বাহাদুরের নির্বাচনী গণসংযোগ

- আপডেট সময় ১১:৩২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
- / ৩৩৯ বার পড়া হয়েছে

খুরুশকুল ইউনিয়নে ভিপি বাহাদুরের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত
কক্সবাজার প্রতিনিধি:
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নে ব্যাপক নির্বাচনী গণসংযোগ পরিচালনা করেছেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা ভিপি বাহাদুর।
শুক্রবার (১৭ অক্টোবর) দিনব্যাপী অনুষ্ঠিত এ গণসংযোগে সদর উপজেলা নায়েবে আমীর মাওলানা মোস্তাক আহমদ, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, শ্রমিক কল্যাণ সভাপতি আবুল কালাম, যুব বিভাগের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
গণসংযোগ চলাকালে ৫নং ওয়ার্ড ও ৪নং ওয়ার্ডের একাংশে সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময়, বিশিষ্টজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং ভোটারদের কাছে দলের নীতিমালা ও কর্মসূচি তুলে ধরা হয়।
দিনব্যাপী কর্মসূচির শেষে কাওয়ার পাড়া বাজারে এসে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
এ সময় ভিপি বাহাদুর বলেন,
“জনগণের দোরগোড়ায় গিয়ে তাদের সমস্যা জানা ও সমাধানে কাজ করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
পথসভা শেষে তিনি উপস্থিত জনগণকে শান্তিপূর্ণ ও সচেতনভাবে নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান।















