কক্সবাজার ০৬:১৭ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খুরুশকুল পালপাড়া ও টাইম বাজারে ভিপি বাহাদুরের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত

এমএ বাপ্পি
  • আপডেট সময় ০৯:৫১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • / ১৯৭ বার পড়া হয়েছে

🗓️ কক্সবাজার প্রতিনিধি |
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের পালপাড়া ও টাইম বাজার এলাকায় শনিবার, ১৮ অক্টোবর ব্যাপক নির্বাচনী গণসংযোগ পরিচালনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জননেতা শহিদুল আলম বাহাদুর।

দিনব্যাপী এ গণসংযোগে তিনি স্থানীয় ব্যবসায়ী, শ্রমজীবী ও সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোস্তাক আহমদ, খুরুশকুল ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, শ্রমিক কল্যাণ সভাপতি আবুল কালাম, যুব বিভাগের সেক্রেটারি মিজানুর রহমান মিনার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

গণসংযোগের পর রাত ৮টায় টাইম বাজারে শ্রমিক মতবিনিময় সভা করেন। এতে শ্রমিক জনতার উদ্দেশ্যে ভিপি বাহাদুর বলেন, “জনগণের আস্থা ও পরিবর্তনের প্রতীক দাঁড়িপাল্লাকে জয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

খুরুশকুল পালপাড়া ও টাইম বাজারে ভিপি বাহাদুরের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৫১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫