পৌরসভায় নির্বাচন গণসংযোগে ভিপি বাহাদুরের অভিযোগ —
কক্সবাজারকে গড়ে তোলা হয়েছে অপরিকল্পিত শহরে, তীব্র যানজটে নাকাল জনজীবন

- আপডেট সময় ১২:৫৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
- / ২৮৬ বার পড়া হয়েছে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার পৌরসভায় বিভিন্ন প্রার্থীদের গণসংযোগ কর্মসূচি জোরদার হয়েছে। বিভিন্ন ওয়ার্ডে গিয়ে প্রার্থীরা ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করছেন।
গণসংযোগকালে জামায়াতে ইসলামী মনোনীত কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী সাবেক ভিপি শহিদুল আলম বাহাদুর বলেন, “কক্সবাজার শহরকে পরিকল্পিতভাবে গড়ে তোলার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অপরিকল্পিত নগরায়ণ ও অব্যবস্থাপনার কারণে শহর আজ তীব্র যানজটে জর্জরিত। ফলে নাগরিক জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।”
তিনি আরও বলেন, “যদি জনগণ সুযোগ দেয়, তবে কক্সবাজারকে একটি আধুনিক, সুন্দর ও যানজটমুক্ত শহর হিসেবে গড়ে তোলা হবে।”
গণসংযোগে শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মুহাম্মাদ শাকিল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক এম.ইউ বাহাদুর, মোজাম্মেল হক, ডাঃ ফরিদুল আলম সহ স্থানীয় নেতাকর্মী ও এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।















