কক্সবাজার ০৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোটের মাধ্যমে পিআর পদ্ধতি বাস্তবায়নের দাবি ড. হামিদ আযাদের

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৮:১০:১৫ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • / ১৬৩ বার পড়া হয়েছে

কুতুবদিয়া প্রতিনিধি:

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য গণভোট, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং ‘পিআর’ পদ্ধতির দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনের সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য একটি নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

বুধবার (২২ অক্টোবর) বিকেল ৩টায় কুতুবদিয়া মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুতুবদিয়া উপজেলা আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, “দেশের মানুষ আর কোনো প্রহসনের নির্বাচন দেখতে চায় না। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে একটি গ্রহণযোগ্য পদ্ধতি অপরিহার্য। আমরা ‘পিআর’ পদ্ধতির দাবি জানাচ্ছি। কিন্তু এই পদ্ধতি চালুর আগে জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা জানিয়ে গণভোটের আয়োজন করা হোক।” তিনি আরও বলেন, একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সব দলের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা এখন সময়ের দাবি।

মৎস্যজীবীদের জীবন-জীবিকা সুরক্ষায় বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরে সাবেক এই সংসদ সদস্য বলেন, “আগামী নির্বাচনে জামায়াত ক্ষমতায় আসলে মৎস্য আহরণে নিষেধাজ্ঞার সময়ে দ্বীপের হাজার হাজার মৎস্যজীবী পরিবার চরম কষ্টে দিন কাটায়। তাই সরকারের উচিত, নিষেধাজ্ঞাকালীন সময়ে প্রতি মাসে প্রতিটি মৎস্যজীবী পরিবারকে কমপক্ষে ১০০ কেজি করে চাল বিতরণ করা। একই সাথে তাদের জীবনধারণ ও জীবিকার উন্নয়নে বিনাসুদে ঋণ দেওয়ার ব্যবস্থা করতে হবে।”

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুতুবদিয়া উপজেলা আমীর আ স ম শাহরিয়ার চৌধুরীর সভাপতিত্বে এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুতুবদিয়া উপজেলা সভাপতি আব্দুর রহমানের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চল পরিচালক ও কক্সবাজার জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান।

জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কুতুবদিয়া উপজেলা যুব বিভাগের পরিচালক রবিউল আলম, কৈয়ারবিল ইউনিয়নের সভাপতি মাওলানা ওসমান গণি, বড়ঘোপ ইউনিয়নের সহ-সভাপতি নুর কাদের, বড়ঘোপ ইউনিয়নের সেক্রেটারি মাওলানা শামসুল আলম।

অমুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে তপন দাস এবং মৎস্যজীবীদের পক্ষ থেকে শফিউল আলম মাঝি তাদের সমস্যা ও দাবি-দাওয়া তুলে ধরেন এবং আগামীতে জামায়াতে ইসলামীকে জয়যুক্ত করার কথা বলেন।

সমাবেশে বিপুল সংখ্যক মৎস্যজীবী সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে বড়ঘোপ বাজারের দোকানদারদের সাথে নির্বাচনী গণসংযোগ করেন।

নিউজটি শেয়ার করুন

গণভোটের মাধ্যমে পিআর পদ্ধতি বাস্তবায়নের দাবি ড. হামিদ আযাদের

আপডেট সময় ০৮:১০:১৫ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫