কক্সবাজার ০১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়া সরকারি কলেজ ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৬:৩৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • / ৩৩৭ বার পড়া হয়েছে

কুতুবদিয়া প্রতিনিধি:

কুতুবদিয়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুতুবদিয়া সরকারি কলেজ শাখার উদ্যোগে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০২ নভেম্বর) সকাল ১০ টা থেকে কলেজ প্রাঙ্গণে ছাত্রশিবির কলেজ শাখার সভাপতি মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুতুবদিয়া-মহেশখালী আসনের সাবেক সংসদ সদস্য ড. এ. এইচ. এম. হামিদুর রহমান আযাদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন, ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এর নবনির্বাচিত ভিপি মো. ইব্রাহিম হোসেন রনি।

প্রধান অতিথি তার বক্তব্যে দুর্নীতি, দারিদ্র্য ও বেকারত্বকে ‘না’ বলার আহ্বান জানিয়ে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমাদের দেশ দরিদ্র দেশ নয়। এই দেশে যে সম্পদ রয়েছে তা যদি সুপরিকল্পিত উপায়ে কাজে লাগানো যায় তাহলে আমাদের প্রিয় বাংলাদেশও প্রথম বিশ্বের কাতারে দাঁড়াবে। আজকের তরুণ-তরুণীরা ও শিক্ষার্থীরা তাদের মেধা ও মননকে কাজে লাগিয়ে সুদক্ষ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারলেই বাংলাদেশ তাদের মাধ্যমে অনন্য উচ্চতায় পোঁছে যাবে। ‘পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো’ এই ভিশন সবসময় নিজের জীবনে ধারণ করতে হবে। শিক্ষার্থীদের উন্নত ক্যারিয়ার গঠনের প্রেরণা দেওয়ার জন্য এধরনের প্রোগ্রাম আয়োজন করায় ছাত্রশিবির ধন্যবাদ পাওয়ার যোগ্য।

চাকসু ভিপি ইব্রাহিম রনি তার বক্তব্যে ছাত্রশিবির সোনার মানুষ তৈরির কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করে বলেন, স্বাধীনতার ৫৪ বছরে সৎ দক্ষ ও আদর্শ নেতৃত্বের ঘাটতি ছিলো বলেই বাংলাদেশ তার এত বেশি সম্পদ থাকার পরেও উন্নত বিশ্বের কাতারে পৌঁছাতে পারেনি। সরকার বদল হয়েছে, জনগণের ভাগ্য বদলেনি। শিক্ষার্থীরা সরকারী দল দ্বারা ব্যবহৃত হয়েছে, সেই দিন আজ আর নেই। ছাত্রশিবির দেশ পরিচালনায় যোগ্য নেতৃত্ব তৈরির কাজ করে যাচ্ছে। ২০২৪ এর মহান জুলাই বিপ্লবে স্বৈরাচার ও খুনি হাসিনার পতন আন্দোলনে ছাত্র-জনতা কোনো মাস্টারমাইন্ডের অপেক্ষা না করে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। শিক্ষার্থীরা আগামীর উন্নত বাংলাদেশ গঠনে নিয়ামক ভূমিকা পালন করবে।

কলেজ শাখার সেক্রেটারি আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলার সাবেক সভাপতি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কক্সবাজার জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর, কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুর রহিম নুরী, কুতুবদিয়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক চেয়ারম্যান আ.স.ম. শাহরিয়ার চৌধুরী, কুতুবদিয়া সরকারি কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ এম.এ. মান্নান, ছাত্রশিবির কক্সবাজার জেলার মানব কল্যাণ বিষয়ক সম্পাদক আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, ছাত্রশিবিরের সাবেক উপজেলা সভাপতি মাস্টার উসমান গণি, উপজেলা সভাপতি মোহাম্মদ বিন ইব্রাহিম ও বিশিষ্ট লেখক ও কলামিস্ট আলী ওসমান শেফায়েতসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

কুতুবদিয়া সরকারি কলেজ ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:৩৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫