কক্সবাজার ০৪:০০ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
কক্সবাজার শহর জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির বৈঠকে অ্যাডভোকেট ফরিদ উদ্দিন

জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের আয়োজন করতে হবে

এমএ বাপ্পি
  • আপডেট সময় ০৯:৪৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • / ৪৬৮ বার পড়া হয়েছে

কক্সবাজার শহর জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির বৈঠকে জেলা নায়েবে আমীর

“জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের আয়োজন করতে হবে।”

কক্সবাজার শহর জামায়াতে ইসলামী’র উদ্যোগে নির্বাচন পরিচালনা কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক ২ নভেম্বর ২০২৫, রবিবার সন্ধ্যায় শহর জামায়াতের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

কক্সবাজার শহর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা আবদুর রশিদ এর সভাপতিত্বে ও শহর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শহীদুল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,
“নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। জনগণের ভোটাধিকার সুনিশ্চিত করে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হলে দেশবাসী প্রকৃত নেতৃত্ব বেছে নিতে পারবে।
এজন্যই জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন এবং তার আগে গণভোটের ব্যবস্থা গ্রহণ করতে হবে। একটি দল জনগণের দিনদিন আস্থা হারিয়ে ফেলছে এজন্য তারা নির্বাচনের আগে গণভোট চাচ্ছে না।
জনগণের ভালোবাসা ও দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত জেনে তারা দিশেহারা হয়ে পড়েছে। এজন্য বিভিন্ন প্রপাগান্ডা মূলক বিকৃত বিবৃতি দিয়ে দেশবাসীকে গণভোটের বিপক্ষে বক্তব্য তুলে ধরছেন। আমরা দেশবাসীর সামনে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের রূপরেখা তুলে ধরতে চাই।”

তিনি আরও বলেন,
“জামায়াত ইসলামী দেশ ও জনগণের কল্যাণে রাজনীতি করে। নির্বাচনের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ ন্যায়, সত্য ও উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই।”

বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার শহর জামায়াতের সাবেক আমীর ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি সাঈদুল আলম, শহর জামায়াতের নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরী এবং সাবেক পৌর মেয়র জামায়াত নেতা সরওয়ার কামাল।

এছাড়াও উক্ত বৈঠকে আরো উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সেক্রেটারি এমইউ বাহাদুর, শহর জামায়াতের ওলামা বিষয়ক সেক্রেটারি আবু সায়েম মুহাম্মাদ ফুরকান, শহর জামায়াতের শূরা সদস্য মুহাম্মাদ ছানা উল্লাহসহ স্থানীয় বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

বৈঠকে আসন্ন নির্বাচনে সংগঠনের কার্যক্রম গতিশীল করা, মাঠ পর্যায়ের যোগাযোগ জোরদার করা ও ভোটকেন্দ্রভিত্তিক প্রস্তুতি সম্পন্ন করার ওপর বিস্তারিত আলোচনা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কক্সবাজার শহর জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির বৈঠকে অ্যাডভোকেট ফরিদ উদ্দিন

জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের আয়োজন করতে হবে

আপডেট সময় ০৯:৪৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫