কক্সবাজার ০১:০০ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলকুঁড়ি আসরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কক্সবাজারে বর্ণিল শিশুকিশোর উৎসব

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৯:০৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • / ৩১২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক:

“পৃথিবীকে গড়তে হলে, সবার আগে নিজেকে গড়ো”—এই স্লোগানকে ধারণ করে জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর উদযাপন করলো ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে শনিবার (৮ নভেম্বর) কক্সবাজার পাবলিক লাইব্রেরীর শহীদ সুভাষ হলে আয়োজিত হয় এক বর্ণিল শিশুকিশোর উৎসব।

উৎসবজুড়ে ছিল মাইন্ড ম্যারাথন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দেয়ালিকা উৎসব, গেমস, সায়েন্স আইডিয়া চ্যালেঞ্জ, গান, আবৃত্তি, কেরাত প্রতিযোগিতা, ম্যাগাজিন অনুষ্ঠান ও মঞ্চনাটক।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা, এবং প্রধান আলোচক ছিলেন ফুলকুঁড়ি আসরের প্রধান পরিচালক মুজাহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন কক্সবাজার আইনজীবী সমিতির সহ-সভাপতি ও ফুলকুঁড়ি আসর কক্সবাজার শহর শাখার সহ-সভাপতি এডভোকেট নাজিম উদ্দীন।

বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন জেলা শিক্ষা অফিসার মো. নাছির উদ্দিন, অতিরিক্ত জেলা জজ নিশাত সুলতানা ও দৈনিক হিমছড়ির সম্পাদক হাসানুর রশীদ।

বক্তারা বলেন, “দেশজুড়ে অশান্তির সময়ে শান্তি, নৈতিকতা ও মূল্যবোধে ভরপুর প্রজন্ম গঠনে ফুলকুঁড়ি আসরের ভূমিকা অনন্য। ফুলকুঁড়িরাই একদিন সমাজে সুবাস ছড়িয়ে দেবে, গড়বে সুন্দর ও সপ্নীল পৃথিবী।”

অনুষ্ঠান পরিচালনা করেন শাখা পরিচালক ইমাম হোসেন, এবং সঞ্চালনায় ছিলেন সহকারী পরিচালক অগ্রপথিক তাসরিফুল ইসলাম।

মাসব্যাপী আয়োজিত আটটি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু-কিশোরদের মধ্যে ১১০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।

গান, আবৃত্তি, নৃত্য ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ। উৎসবের মূল আকর্ষণ ছিল নাটক “আন্তঃনগর এক্সপ্রেস”, যা মঞ্চায়িত হয় শাখা অফিস সম্পাদক মোজাহিদুল ইসলাম এর নির্দেশনায়।

পুরো উৎসবজুড়ে ছিল শিশু-কিশোর ও অভিভাবকদের উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের বর্ণিল সমারোহ।

নিউজটি শেয়ার করুন

ফুলকুঁড়ি আসরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কক্সবাজারে বর্ণিল শিশুকিশোর উৎসব

আপডেট সময় ০৯:০৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫