কক্সবাজারে নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পর্যটন খাতে স্থানীয়দের চাকরি ও ব্যবসায় সুযোগ বৃদ্ধির প্রতিশ্রুতি শহিদুল আলম বাহাদুরের

- আপডেট সময় ০৮:২৫:১৮ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- / ২১৫ বার পড়া হয়েছে
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার শহরের পৌর ১২নং ওয়ার্ডে কলাতলী মোড় ও চন্দ্রিমা এলাকায় রবিবার (৯ নভেম্বর) সকালে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী গণসংযোগ ও পথসভা।
উক্ত পথসভায় উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী শহিদুল আলম বাহাদুর (ভিপি বাহাদুর)।

সভায় বক্তারা পর্যটন শিল্পে স্থানীয়দের চাকরির অগ্রাধিকার, ডলফিন মোড়কে “কলাতলী মোড়” নামে পুনঃনামকরণ, জলবদ্ধতা দূরীকরণ, পুনর্বাসন ব্যতীত ভূমিহীনদের উচ্ছেদ না করা এবং স্থানীয় উদ্যোক্তাদের জন্য পর্যটন ব্যবসা সহজলভ্য করার দাবিসহ নানামুখী জনদরদী বিষয় তুলে ধরেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন স্থানীয় সমাজসেবক রফিক উল্লাহ মুকুল।
সভায় বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, কক্সবাজার শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল, ওয়ার্ড আমীর আব্দুল মালেক নূরী ও সমাজসেবক আবদুল খালেক।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, তরুণ সমাজ ও বিপুলসংখ্যক জামায়াত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কক্সবাজারের পর্যটন ব্যবসা স্থানীয়দের জীবিকার অন্যতম প্রধান উৎস। তাই এই খাতে স্থানীয়দের চাকরির সুযোগ নিশ্চিত করা, জলবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেয়া এবং পুনর্বাসন ছাড়া ভূমিহীনদের উচ্ছেদ না করা—এগুলো সময়ের দাবি।
শহিদুল আলম বাহাদুর বলেন, “আমি নির্বাচিত হলে কক্সবাজারের পর্যটন শিল্পকে স্থানীয় জনগণের জীবিকা, নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে যুক্ত করব। উন্নয়ন হবে মানুষের জন্য, কেবল কাগজে-কলমে নয়।”















