কক্সবাজার ০৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে মুক্তিপণের উদ্দেশ্যে অপহৃত কলেজ ছাত্র উদ্ধার করেছে র‌্যাব-১৫

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৪:৪৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • / ২২৪ বার পড়া হয়েছে

টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে মুক্তিপণের উদ্দেশ্যে অপহৃত এক কলেজ ছাত্রকে অভিযান চালিয়ে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের চান্দলী পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধারকৃত ভিকটিমের নাম হাসান শরীফ প্রভাষক তাহসিন (২৪)। তিনি টেকনাফ সরকারি ডিগ্রি কলেজের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ০৯ নভেম্বর বিকেল ৫টার দিকে হাসান শরীফ নিজ বাড়ি থেকে বের হয়ে টেকনাফ পৌরসভার মায়মুনা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে ৪-৫ জন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তার পথরোধ করে। পরে তারা ধারালো অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক তাকে তুলে নিয়ে যায়।

ভিকটিমকে খুঁজে না পেয়ে তার পরিবার টেকনাফ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে। পরবর্তীতে অপহরণকারীরা তার মাকে ফোন করে ৩০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে হত্যার হুমকি দেয়।

ভিকটিমের পরিবার ঘটনাটি র‌্যাব-১৫ টেকনাফ ক্যাম্পে জানালে র‌্যাব তথ্য-প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে। পরে সাবরাং ইউনিয়নের চান্দলী পাড়ায় কালু নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।

এ ঘটনায় উদ্ধার হওয়া হাসান শরীফ বাদী হয়ে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাব জানায়, সীমান্তবর্তী টেকনাফ এলাকায় অস্ত্র, মাদক, মানবপাচার ও অপহরণের মতো অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব-১৫ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

টেকনাফে মুক্তিপণের উদ্দেশ্যে অপহৃত কলেজ ছাত্র উদ্ধার করেছে র‌্যাব-১৫

আপডেট সময় ০৪:৪৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫