কক্সবাজার ০৯:০৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কিছুক্ষণের মধ্যেই জানা যাবে শেখ হাসিনার মামলার রায়ের তারিখ

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ১২:০২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • / ১৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
জুলাই গণঅভ্যুত্থানে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে ট্রাইব্যুনাল বসবে বলে জানা গেছে। এরপরই ঘোষণা করা হবে মামলার রায়ের তারিখ।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি সূত্র জানিয়েছে, ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল শেখ হাসিনাসহ তিনজন আসামির মামলার রায়ের তারিখ ঘোষণা করবেন।

দিনটিকে ঘিরে সকাল থেকেই সুপ্রিম কোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ট্রাইব্যুনালের মূল ফটকসহ সুপ্রিম কোর্টের প্রতিটি প্রবেশপথে সেনাবাহিনী, র‍্যাব, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর সদস্যদের কড়া অবস্থান লক্ষ্য করা গেছে।

এ সময় ট্রাইব্যুনালে প্রবেশের আগে আইনজীবী ও সাংবাদিকদের তল্লাশি করা হয়। আদালত প্রাঙ্গণে বিজিবি ও ডিএমপির সাঁজোয়া যান মোতায়েন রয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর টহল দল আশপাশের এলাকায় টহল দিচ্ছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এদিকে, রায়ের তারিখ ঘোষণা ও আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা ও সহিংসতা ঠেকাতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৭ হাজার পুলিশ সদস্য মাঠে রয়েছে। তাদের সঙ্গে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের বিশেষ ইউনিটও যৌথভাবে কাজ করছে।

সকালে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও তুলনামূলক কম দেখা গেছে। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ও ট্রাইব্যুনাল এলাকায় পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। এছাড়া ঢাকা ও আশপাশের জেলাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

রায়ের তারিখ ঘোষণার পর ট্রাইব্যুনালের ভেতরে ও বাইরে নিরাপত্তা আরও জোরদার করা হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

কিছুক্ষণের মধ্যেই জানা যাবে শেখ হাসিনার মামলার রায়ের তারিখ

আপডেট সময় ১২:০২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫