কক্সবাজার ০১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে যৌথ বাহিনীর ঝটিকা অভিযানে কৃষকলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা আটক

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৩:০১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • / ১৫২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারে যৌথ বাহিনীর ঝটিকা অভিযানে কৃষকলীগ এবং ছাত্রলীগের দুই সাবেক ওয়ার্ড পর্যায়ের নেতাকে আটক করা হয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে শহরের বাজারঘাটা এবং উত্তর আদর্শগ্রাম এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন ০৯নং ওয়ার্ড কৃষকলীগের সাবেক সভাপতি রাশেদুল হাসান, এবং ১২নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রবিউল হাসান।

যৌথ বাহিনীর সূত্র জানায়, চলতি মাসের ১৩ নভেম্বর ঘোষিত লকডাউনকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা পরিকল্পনার তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। এর আগে ৯ নভেম্বর সকালে কক্সবাজারের কলাতলী ওশান প্যারাডাইসের সামনে স্থানীয় কয়েকজন সাবেক রাজনৈতিক নেতার উদ্যোগে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়, যা আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। অভিযোগ রয়েছে, মিছিলটি শহরে অস্থিরতা সৃষ্টি এবং জনমনে বিভ্রান্তি তৈরির উদ্দেশ্যে আয়োজন করা হয়েছিল।

এ ঘটনার পর যৌথ বাহিনী নজরদারি বাড়ায় এবং ১৩ নভেম্বরের সম্ভাব্য নাশকতার পরিকল্পনার তথ্য পাওয়ার পর অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, কক্সবাজার শহর ও পর্যটন এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, বিজিবি এবং অন্যান্য বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। তাদের তৎপরতার কারণে এলাকায় কোনো বড় ধরনের অরাজকতা বা নাশকতা ঘটতে পারেনি বলে তারা জানান।

নিউজটি শেয়ার করুন

কক্সবাজারে যৌথ বাহিনীর ঝটিকা অভিযানে কৃষকলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা আটক

আপডেট সময় ০৩:০১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫