কক্সবাজার ১২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার রায়ের আগে ভারতীয় নম্বর থেকে হুমকি—যা বললেন চিফ প্রসিকিউটর

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ১২:২৫:০২ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • / ৩২২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
শেখ হাসিনার রায় ঘোষণার আগে ভারতীয় ফোন নম্বর ব্যবহার করে প্রসিকিউশন টিমের সদস্যদের নিয়মিত হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। রোববার (১৬ নভেম্বর) রাত থেকে চিফ প্রসিকিউটরসহ টিমের সব সদস্য একই ধরনের হুমকি ফোন পাচ্ছেন। এতে অকথ্য গালিগালাজের পাশাপাশি জীবননাশের হুমকি দেয়া হচ্ছে।

প্রসিকিউটর দলের সদস্যরা সাংবাদিকদের জানান, রোববার রাত থেকে অজ্ঞাত পরিচয়ধারী ব্যক্তিরা ভারতের কান্ট্রি কোড (+91) ব্যবহার করে একের পর এক ফোন করছে। ফোনে বলা হচ্ছে— “হাসিনার শাস্তি বা ফাঁসি হলে কাউকেই বাঁচতে দেয়া হবে না।”

প্রসিকিউটর তারেক আবদুল্লাহ বলেন, “গতকাল সন্ধ্যা থেকে অজ্ঞাত নম্বর থেকে হুমকি ফোন আসা শুরু হয়। আজও বেশ কিছু ফোন পেয়েছি। অধিকাংশই ভারতের কান্ট্রি কোড থেকে করা হয়েছে। শেখ হাসিনার শাস্তি হলে আমাদের পুরো টিমকে শেষ করে দেয়ার হুমকি দেয়া হচ্ছে।”

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, “অসংখ্য হুমকি ফোন পেয়েছি। একপর্যায়ে ফোন বন্ধ করতে বাধ্য হয়েছি। একই ভাষা, একই কথা— নেত্রীর সাজা হলে আমাদের জীবন শেষ করে দেবে বলে হুমকি দিচ্ছে।”

হুমকি প্রসঙ্গে তিনি বলেন, “ভীরু, কাপুরুষ ও গণহত্যাকারীরাই এমন ভাষায় কথা বলে। এসব আমলে নেয়ার কিছু নেই। আইনগত প্রক্রিয়া যেভাবে চলছে, সেভাবেই চলবে।”

প্রসিকিউশন টিমের সদস্যরা বলেন, হুমকিগুলো এক ধরনের সংগঠিত চাপ সৃষ্টির প্রচেষ্টা। তবে তারা আদালতের প্রতি আস্থা রেখে নিজেদের দায়িত্ব পালন করবেন।

শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় নিরাপত্তা সংস্থাগুলোকেও সতর্ক করা হয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

শেখ হাসিনার রায়ের আগে ভারতীয় নম্বর থেকে হুমকি—যা বললেন চিফ প্রসিকিউটর

আপডেট সময় ১২:২৫:০২ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫