কক্সবাজার ০৭:১৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযান: গোয়ালঘর থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৬:৪৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • / ১৬৫ বার পড়া হয়েছে

কুতুবদিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযান: গোয়ালঘর থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি:
উপকূলীয় এলাকায় অপরাধ দমন, অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ এবং সার্বিক শান্তি–শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত অভিযানের অংশ হিসেবে কুতুবদিয়ায় পরিচালিত যৌথ অভিযানে উদ্ধার হয়েছে দেশীয় আগ্নেয়াস্ত্র।

সোমবার (১৭ নভেম্বর) ভোরে কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাঝের পাড়া এলাকায় একটি বাড়ির গোয়ালঘরে অভিযান চালায় নৌবাহিনী সদস্যরা। এসময় গোয়ালঘর থেকে একটি দেশীয় শর্টগান ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

নৌবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুতুবদিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নৌবাহিনীর দায়িত্বশীল কর্মকর্তারা বলেন, দেশের উপকূলীয় অঞ্চলে অপরাধ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণে তারা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছেন। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তারা।

নিউজটি শেয়ার করুন

কুতুবদিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযান: গোয়ালঘর থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার

আপডেট সময় ০৬:৪৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫