কক্সবাজার ১২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৩ নৌকাসহ ৭৯ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে ভারতের কোস্ট গার্ড

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০২:৫৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • / ২০৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:
বঙ্গোপসাগর থেকে বাংলাদেশের ৩টি নৌকাসহ ৭৯ জেলেকে ধরে নিয়ে গেছে ভারতের কোস্ট গার্ড। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু। আটক জেলেরা ভারতের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে (ইইজেড) অবৈধভাবে মাছ ধরছিল বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ।

খবরে বলা হয়েছে, গত ১৫ ও ১৬ নভেম্বর বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলে আন্তর্জাতিক সামুদ্রিক সীমান্তরেখা এলাকা থেকে বাংলাদেশি এসব নৌকা ও জেলেদের আটক করে ভারতের কোস্টগার্ড।

এ সময় বাংলাদেশের নৌকাগুলো ভারতের জলসীমায় মাছ ধরছিল বলে দাবি করেছে ভারতীয় কর্তৃপক্ষ। আটক তিনটি নৌকা এবং জেলেদের পশ্চিমবঙ্গের ফ্রেজারগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে এবং নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

৩ নৌকাসহ ৭৯ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে ভারতের কোস্ট গার্ড

আপডেট সময় ০২:৫৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫