কক্সবাজার ১২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে পৃথক অভিযানে ৯,০৭৪ পিস বার্মিজ ইয়াবা ও মাইক্রোবাসসহ ২ জন আটক

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৬:৫৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • / ১৫৯ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুখাল চেকপোস্টে তল্লাশিদল এবং প্রশিক্ষিত ডগ হিরোর নৈপুণ্যে পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে মোট ৯,০৭৪ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও একটি মাইক্রোবাসসহ ২ জন আসামীকে আটক করা হয়েছে।

বিজিবি জানায়, নিয়মিত তল্লাশি কার্যক্রমের অংশ হিসেবে রেজুখাল চেকপোস্ট দিয়ে আসা একটি মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। এ সময় ডগ হিরো মাইক্রোবাসের লুকানো অংশে ইয়াবার উপস্থিতির সংকেত দেয়। পরে তল্লাশি দলের সদস্যরা বিশেষ কৌশলে লুকানো ৯,০৭৪ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন এবং ঘটনাস্থল থেকেই দুই পাচারকারীকে আটক করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি অভিযানটির সত্যতা নিশ্চিত করে বলেন, “মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।”

আটককৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কক্সবাজারে পৃথক অভিযানে ৯,০৭৪ পিস বার্মিজ ইয়াবা ও মাইক্রোবাসসহ ২ জন আটক

আপডেট সময় ০৬:৫৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫