ইসলামী আন্দোলনের কর্মীরাই পারে সমাজে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা করতে

- আপডেট সময় ০৬:৩৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
- / ১৭২ বার পড়া হয়েছে
টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ বাহারছড়া ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলন আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৯টায় ইউনিয়ন সভাপতি মাওলানা মুহাম্মদ ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নুরুল হোসাইন ছিদ্দিকী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “ইসলামী আন্দোলনের কর্মীরাই পারে সমাজে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা করতে। মানুষের আস্থা অর্জন করে সত্য ও ন্যায়ের পথে এগিয়ে যেতে হবে।” তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী মূল্যবোধভিত্তিক শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সুসংগঠিতভাবে মাঠে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি অধ্যক্ষ নুরুল হোসাইন ছিদ্দিকী বলেন, “জামায়াতে ইসলামী একটি আদর্শিক সংগঠন। কর্মীদের ইখলাস, ত্যাগ ও শৃঙ্খলাই আমাদের মূল শক্তি।”
সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দ্বীনি চেতনা, নৈতিকতা ও আদর্শিক কাজ আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।




















