কক্সবাজার ০৬:২২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন বাংলাদেশে ইসলামের বিজয়ে মহিলাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ১১:০৮:১৯ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • / ৩০১ বার পড়া হয়েছে

উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়া উপজেলা জালিয়া পালং ইউনিয়নে এক মহিলা সমাবেশ আজ শনিবার (২২ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কক্সবাজার-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “নতুন বাংলাদেশে ইসলামের বিজয় নিশ্চিত করতে নারীদের ভূমিকা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সমাজ, পরিবার, শিক্ষা ও নৈতিকতার প্রতিটি ক্ষেত্রে নারীর প্রভাব অত্যন্ত গভীর। তাই ইসলামী আন্দোলনকে শক্তিশালী করতে নারী সমাজকে আরও এগিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, “ইসলামের দাওয়াহ, সমাজ সংস্কার, নৈতিকতা বিস্তার ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যুগে যুগে নারীরা অগ্রণী ভূমিকা রেখেছেন। আজকের বাংলাদেশেও সেই দায়িত্ব নতুন করে কাঁধে নিতে হবে নারীদের— জ্ঞান, চরিত্র, শিষ্টাচার ও ত্যাগের মাধ্যমে।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আবদুর রহিম, ইউনিয়ন আমীর মাওলানা হোছাইন আহম্মদ মাদানী।

নিউজটি শেয়ার করুন

নতুন বাংলাদেশে ইসলামের বিজয়ে মহিলাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে

আপডেট সময় ১১:০৮:১৯ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫