রামু সরকারি কলেজে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত

- আপডেট সময় ০৮:০৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- / ১৮৩ বার পড়া হয়েছে
রামু প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রামু সরকারি কলেজ আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান আজ রোববার (২৩ নভেম্বর) সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানো এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যেই এ আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় মাদ্রাসা কার্যক্রম সম্পাদক আলাউদ্দিন আবির।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক ককসু ভিপি শহিদুল আলম বাহাদুর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা সভাপতি আব্দু রহিম নূরী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কক্সবাজার শহর শাখার সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী রামু উপজেলা সেক্রেটারি আবু নাঈম মুহাম্মদ হারুন।
বক্তারা নবীন শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে আদর্শ ও নৈতিকতার ভিত্তিতে গড়ে তোলার আহ্বান জানান এবং ক্যারিয়ার পরিকল্পনার বিষয়ে পরামর্শ প্রদান করেন। নতুন শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠান প্রানবন্ত হয়ে ওঠে।




















