কক্সবাজার ০৬:২২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন বাংলাদেশে দুর্নীতিমুক্ত প্রশাসন ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠায় আমাদের অঙ্গীকার: নূর আহমদ আনোয়ারী

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ১১:৪৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • / ১৬০ বার পড়া হয়েছে

উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নে সোমবার (২৪ নভেম্বর) বিকেলে এক উঠান বৈঠক ও বিভিন্ন স্থানে গণসংযোগ  অনুষ্ঠিত হয়। স্থানীয় জনগণের উপস্থিতিতে আয়োজিত এ সকল অনুষ্ঠানে এলাকার উন্নয়ন, সামাজিক সুবিচার, ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও সুষ্ঠু–স্বচ্ছ নির্বাচনের গুরুত্ব নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার–৪ (উখিয়া–টেকনাফ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। তিনি বলেন, “নতুন বাংলাদেশ গড়তে গণমানুষের প্রত্যাশা, ন্যায়বিচার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং জবাবদিহিমূলক নেতৃত্বই হবে আমাদের মূল অঙ্গীকার।”সতিনি আরও বলেন, এলাকাবাসীর নিরাপত্তা, শিক্ষা, কর্মসংস্থান ও মাদকমুক্ত সমাজ গঠনে তিনি সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে কাজ করবেন মর্মে আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সরওয়ার কামাল সিকদার, উখিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রিদওয়াদুল হক জিশান, জালিয়াপালং ইউনিয়ন সেক্রেটারি মাসুম, মাওলানা মামুনুর রশীদসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

নতুন বাংলাদেশে দুর্নীতিমুক্ত প্রশাসন ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠায় আমাদের অঙ্গীকার: নূর আহমদ আনোয়ারী

আপডেট সময় ১১:৪৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫