কক্সবাজার ১১:১৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে ইয়াবা পাচারের দায়ে ২ জনের মৃত্যুদন্ড, ২ জনের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৭:২৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • / ১৯০ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে ইয়াবা পাচারের মামলায় এক রোহিঙ্গাসহ দুই দজনের মত্যুদণ্ড এবং দুুই রোহিঙ্গার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে একজনকে খালাস প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমান এ রায় প্রদান করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটার (পিপি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুইজন হলেন, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ হোসনের ছেলে নূর মোস্তফা এবং কক্সবাজার শহরের কুতুবদিয়া পাড়ার মৃত নজির আহমদের ছেলে সোনা মিয়া।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুইজন হলেন, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মৃত খুলিু মিয়ার ছেলে আবদুল গফুর (৩৫) এবং মৃত মোহাম্মদ আলমের ছেলে মো. আইয়ুব প্রকাশ তৈয়ব। একই মামলায় রামু উপজেলার রাজারকুল এলাকার মো. ইসলামের ছেলে আবদুর রহমানকে খালাস প্রদান করা হয়েছে।

পিপি সিরাজুল ইসলাম জানিয়েছেন, ২০২০ সালের ২ মার্চ কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ১ লাখ ৯০ হাজার ইয়াবা ও একটি মাইক্রোবাস সহ ৫ জনকে আটক করে। এ ব্যাপারে রামু থানায় ডিবির ওই সময়ের পুলিশ পরিদর্শক মিজানুর রহমান বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় ৫ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরবর্তিতে একই বছরের সেপ্টেম্বরে আদালতে অভিযোগ পত্র দাখিল করা হয়। এই অভিযোগ পত্রের প্রেক্ষিতে আদালত বিচারকার্যক্রম শুরু করে। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে একজনকে খালাস, ২ জনকে মৃত্যুদণ্ড ও ২ জনকে যাবজ্জীবন সাজা প্রদান করে মঙ্গলবার রায় ঘোষণা করে আদালত।

পিপি বলেন, বিচারকার্য চলাকালিক ৫ জনই নানাভাবে জমিন প্রাপ্ত হয়। এরপর থেকে ৪ জন পলাতক ছিল। রায় ঘোষণাকালে খালাসপ্রাপ্ত আবদুর রহমান আদালতে উপস্থিত থাকলেও অপর ৪ জন উপস্থিত ছিল না।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কক্সবাজারে ইয়াবা পাচারের দায়ে ২ জনের মৃত্যুদন্ড, ২ জনের যাবজ্জীবন

আপডেট সময় ০৭:২৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫