কক্সবাজার ১১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি সিরিজ খেলতে ডিসেম্বরে বাংলাদেশে আসছে পাকিস্তান

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ১২:৫৬:৩০ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • / ১৫৭ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:
আগামী মাসে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। এই সিরিজ খেলতে ডিসেম্বরে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তানের মেয়েরা।

আজ বুধবার (২৬ নভেম্বর) সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ৩০ নভেম্বর বাংলাদেশে পা রাখবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। সেদিনই ঢাকা থেকে কক্সবাজার যাবে সফরকারীরা। কক্সবাজারে পৌঁছে পরের দুই দিন অর্থাৎ ১ ও ২ ডিসেম্বর, পাকিস্তান দল কক্সবাজার একাডেমী মাঠে অনুশীলন করবে।

দুই দলের মাঠের লড়াই শুরু হবে ৩ ডিসেম্বর টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে। এরপর ৪ ডিসেম্বর একদিন বিরতি নিয়ে ৫ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ৭ ডিসেম্বর।

টানা ম্যাচের পর ৮ ডিসেম্বর দিনটি বিশ্রামের জন্য রাখা হয়েছে। ৯ ডিসেম্বর পাকিস্তান দল আবার অনুশীলনে ফিরবে। সিরিজের চতুর্থ ম্যাচ মাঠে গড়াবে ১০ ডিসেম্বর এবং পঞ্চম তথা শেষ টি-টোয়েন্টি ম্যাচ হবে ১২ ডিসেম্বর।

পাঁচ ম্যাচের সবগুলোই অনুষ্ঠিত হবে কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে এবং প্রতিটি ম্যাচ। দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত চলবে।

নিউজটি শেয়ার করুন

টি-টোয়েন্টি সিরিজ খেলতে ডিসেম্বরে বাংলাদেশে আসছে পাকিস্তান

আপডেট সময় ১২:৫৬:৩০ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫