কক্সবাজার ১১:১৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারের নতুন পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৩:২৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • / ৮১৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
কক্সবাজার জেলার নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিয়েছেন বিসিএস ২৭তম ব্যাচের কর্মকর্তা এএনএম সাজেদুর রহমান। এর আগে তিনি পাবনা ও হবিগঞ্জে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ঢাকার স্পেশাল ব্রাঞ্চে (SB) দায়িত্ব পালন করে পুলিশের গোয়েন্দা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

হবিগঞ্জে দায়িত্ব পালনকালে মাদকদ্রব্য উদ্ধার, মাদকবিরোধী অভিযান এবং আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য তিনি ব্যাপক সুনাম অর্জন করেন। তার নেতৃত্বে সেখানে একাধিক সফল অভিযান পরিচালিত হয়।

বগুড়া জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেওয়া এএনএম সাজেদুর রহমান পেশাগত দায়িত্বশীলতা, কঠোর শৃঙ্খলা ও মানবিক আচরণের জন্য সহকর্মী ও স্থানীয়দের কাছে পরিচিত।

এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৬৪ জেলার পুলিশ সুপারদের দায়িত্ব বণ্টনে লটারি সম্পন্ন করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় লটারি করে পুলিশ সুপারদের সংশ্লিষ্ট জেলায় নির্বাচনী দায়িত্ব দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের জন্য চূড়ান্ত করা হয়েছে এএনএম সাজেদুর রহমানকে।

কক্সবাজারে তার যোগদানকে স্বাগত জানিয়েছেন জেলার বিভিন্ন মহল। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে নতুন এসপির নেতৃত্ব জনগণের মধ্যে নতুন প্রত্যাশা সৃষ্টি করেছে।

নিউজটি শেয়ার করুন

কক্সবাজারের নতুন পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান

আপডেট সময় ০৩:২৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫