কুতুবদিয়ায় রান্নাঘরে গ্যাসের আগুনে দগ্ধ মা–শিশু

নিজস্ব সংবাদদাতা :
- আপডেট সময় ০৪:৫৫:৩১ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / ১৩৮ বার পড়া হয়েছে
কুতুবদিয়া প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়নের ফতেহ আলী সিকদার পাড়ায় রান্নাঘরে গ্যাসের আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন শাহ জাহানের সহধর্মিণী রোমা আক্তার (২৫) ও তার শিশু সন্তান জিহান (৩)।
বুধবার (২৬ নভেম্বর) সকালে রান্নাঘরে গ্যাস সিলিন্ডারে হঠাৎ আগুন ধরে গেলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রান্নার প্রস্তুতিকালে গ্যাস চুলা থেকে গ্যাস ছড়িয়ে পড়ে। রোমা আক্তার চুলা জ্বালানোর মুহূর্তে আগুনের বিকট শিখা পুরো রান্নাঘরে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনে রোমা আক্তার দগ্ধ হন এবং পাশে থাকা শিশু জিহানও আগুনের তাপে দগ্ধ হয়।




















