কক্সবাজার ১২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশি ১২ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৪:৪৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • / ২৩৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
সেন্টমার্টিনের দক্ষিণে বঙ্গোপসাগরের মৌলর শীল এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় থাকা দুটি ট্রলারসহ ১২ জেলেকে আটক করে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি নিয়ে যায়।

আরাকান আর্মির হেফাজতে থাকা এসব জেলে সেন্টমার্টিনের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করেছেন সেন্টমার্টিন বোট মালিক সমিতির সভাপতি মো. আজিম।

তিনি জানান, সেন্টমার্টিন দ্বীপের পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা ইলিয়াছের ট্রলারে ৬ জন এবং বাজার পাড়া এলাকার নুর আহমদের ট্রলারেও ৬ জন জেলে ছিলেন। ইঞ্জিন বিকল হয়ে গেলে ট্রলার দুটি ভাসতে থাকতে সাগরে,এ অবস্থায় আরাকান আর্মি তাদের আটক করে নিয়ে যায়।

এর আগে ১৮ নভেম্বর টেকনাফ পৌরসভা বোট ঘাটের দুটি ট্রলারসহ ১৬ জেলেকে বঙ্গোপসাগরের অদূরে মাছ শিকারের সময় আটক করে নিয়ে যায় আরাকান আর্মি

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশি ১২ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

আপডেট সময় ০৪:৪৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫