কক্সবাজার ০৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারকে মাদকমুক্ত ও নিরাপদ পর্যটন নগরী গড়ার অঙ্গীকারে আগামীকাল ‘রান উইথ ভিপি বাহাদুর’ কর্মসূচির আয়োজন

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৯:৪৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • / ২৬৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক:
“মাদককে না বলি, নিরাপদ পর্যটন শহর গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে কক্সবাজার-৩ (সদর–রামু–ঈদগাঁও) আসনের উদ্যোগে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যতিক্রমী গণ-দৌড় কর্মসূচি ‘রান উইথ ভিপি বাহাদুর’। মাদকমুক্ত সমাজ গঠন ও বিশ্বখ্যাত সমুদ্র সৈকতের এই শহরকে নিরাপদ পর্যটন নগরীতে রূপান্তরের অঙ্গীকার নিয়েই এই আয়োজন।

আয়োজক সংগঠন ‘ইয়ুথ অ্যান্ড স্পোর্টস সার্কেল, কক্সবাজার সিটি’ জানিয়েছে, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরি এবং পর্যটনবান্ধব পরিবেশ নিশ্চিত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

অনুষ্ঠানের সময়সূচী:
অনুষ্ঠানের নাম: রান উইথ ভিপি বাহাদুর (RUN with VP BAHADUR)
তারিখ: ২৯ নভেম্বর ২০২৫, শনিবার
সময়: বিকাল ৩:০০টা
স্থান: কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসা
আয়োজনে: ইয়ুথ অ্যান্ড স্পোর্টস সার্কেল, কক্সবাজার সিটি

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী শহিদুল আলম বাহাদুর (ভিপি বাহাদুর)। তিনি অংশগ্রহণকারীদের সঙ্গে দৌড় কর্মসূচির নেতৃত্ব দেবেন। হাশেমিয়া কামিল মাদ্রাসা থেকে শুরু হয়ে এই গণ-দৌড় শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে লাবনী পয়েন্ট সমুদ্র সৈকতে গিয়ে শেষ হবে।

এই আয়োজন কে সফল করার লক্ষ্যে কক্সবাজার শহরবাসীর সহযোগিতা কামনা করে ২৮ নভেম্বর (জুমাবার) বিকেল ৪টায় এক সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকালের ‘রান উইথ ভিপি বাহাদুর’ কর্মসূচির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সংবাদ সম্মেলনে সকল শ্রেণি-পেশার মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয় এবং কক্সবাজার শহরবাসীর সহযোগিতা কামনা করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কক্সবাজার-৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সহকারী পরিচালক দেলোয়ার হোসেন, ইয়ুথ অ্যান্ড স্পোর্টস সার্কেলের উপদেষ্টা ও আসন পরিচালনা কমিটি সচিব আল আমীন মো. সিরাজুল ইসলাম, রিয়াজ মুহাম্মদ শাকিল, জাহিদুল ইসলাম নোমান, এমন ইউ বাহাদুর, নূরুল আমীন প্রমুখ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কক্সবাজারকে মাদকমুক্ত ও নিরাপদ পর্যটন নগরী গড়ার অঙ্গীকারে আগামীকাল ‘রান উইথ ভিপি বাহাদুর’ কর্মসূচির আয়োজন

আপডেট সময় ০৯:৪৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫