“এমপি আই অইয়ুম, ইনশাআল্লাহ।” - ভিপি বাহাদুর
‘ইনশাআল্লাহ’ শব্দ কাটপিচ করে সোশ্যাল মিড়িয়ায় বাহাদুরের নামে সমালোচনার ঝড়।

- আপডেট সময় ০৬:১০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
- / ৫০৭ বার পড়া হয়েছে
“এমপি আই অইয়ুম, ইনশাআল্লাহ।”
‘ইনশাআল্লাহ’ শব্দ কাটপিচ করে সোশ্যাল মিড়িয়ায় বাহাদুরের নামে সমালোচনার ঝড় তুলেছে বিএনপি সমর্থক গোষ্ঠীরা এমন মন্তব্য করেছেন কক্সবাজার শহরের বিশিষ্ট ব্যবসায়ী ওসমান নয়ন।
তিনি আরও বলেন, “ ‘এমপি আই অইয়ুম, ইনশাআল্লাহ।’
এটা কেমন এমপি হওয়ার নিশ্চয়তা?
এটা আল্লাহর প্রতি তাওয়াক্কুল বা ভরসা মূলক বক্তব্য। ‘ইনশাআল্লাহ’ আরবি শব্দের অর্থ- ‘আল্লাহ চাইলে’।”
হিন্দি বা উর্দুতে এর অর্থ- ‘আল্লাহ চাহে তো, খোদা চাহে তো’। একজন মুসলমান হিসেবে সকলের এ শব্দগুলোর শব্দগত অর্থ অজানা নয়।
কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থিত সংসদ সদস্য প্রার্থী শহীদুল আলম বাহাদুর এর কাটপিচ সম্বলিত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১৯ সেকেন্ডের একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়— “ইয়ান তো সিল মারা অইগেইয়ু, আই এমপি অইয়ুম হনো সন্দেহ নাই ইনশাআল্লাহ।” চট্রগ্রামের এই আঞ্চলিক বাক্য গুলোর যার শুদ্ধ বাংলা— “এটি তো সিল মারা হয়ে গেছে। আমি এমপি হব, আল্লাহ চাইলে —এ বিষয়ে কোনো সন্দেহ নেই।”
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত থেকে ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়ে যায়। ‘রবিন খান’ নামের একটি প্রোফাইল থেকে ভিডিওটি পোস্ট করার পর মুহূর্তেই তা নানা মহলে আলোচনা সৃষ্টি করে।
ফেসবুকে প্রশ্ন— “এখন কক্সবাজারে এমপি কে হবে?”
ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি বাহাদুরকে প্রশ্ন করছেন— “এখন কক্সবাজারে এমপি কে হবে? আপনার কি মনে হয়?” প্রশ্নের জবাবেই আসে বাহাদুরের এমন মন্তব্য।
সমর্থকদের উচ্ছ্বাস, প্রতিপক্ষের সমালোচনা
ভিডিও ভাইরাল হওয়ার পর মন্তব্যঘরে জমে ওঠে তুমুল আলোচনা।
সমর্থকদের মন্তব্য—
রবি নামে এক ব্যবহারকারী লিখেন, “যেই যা বলুক শুনবার টাইম নাই। আমি দাঁড়িপাল্লায় নিয়ে পড়ে থাকব।”
ওসমান নয়ন মন্তব্য করেন, “জেগেছে যুবক, জেগেছে ভোটার। ফেব্রুয়ারিতে হবে নির্বাচন—বিজয় হবে দাঁড়িপাল্লার।”
প্রতিপক্ষের সমালোচনা—
মোস্তফা কামাল মন্তব্য করেন, “সিল মারা হয়ে গেছে তাহলে এত প্রচারের প্রয়োজন কী! এই কথাই শেখ হাসিনাও বলত। এবার কি হাসিনা স্টাইলে ভোটের আশা জামায়াত করছে?”
ফোরকান নিশো লিখেছেন, “দাম্ভিকতার পতন হবেই। তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে।”
‘ভিপি বাহাদুর’: ছাত্রনেতা থেকে উপজেলা ভাইস চেয়ারম্যান শহীদুল আলম বাহাদুর কক্সবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি)। সেই পরিচয় থেকেই স্থানীয়দের কাছে তিনি ‘ভিপি বাহাদুর’ নামে বেশি পরিচিত। তিনি সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যানও ছিলেন।
নির্বাচনী মাঠ গরম করতে তিনি গত ২৯ নভেম্বর ‘রান উইথ ভিপি বাহাদুর’ শিরোনামে কক্সবাজার শহরে গণদৌঁড় ও পুরো আসনে গত মাসে ২য় সপ্তাহে মোটর সাইকেল শুভযাত্রা আয়োজন করেন।
বাহাদুরের বক্তব্য: জনগণের সমর্থনে জয়ী হবো
বাহাদুর বলেন— “জনগণের সমর্থন এবং আল্লাহর রহমতে আমরা বিজয়ী হবো। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা পূরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যুবকদের শিক্ষা ও প্রযুক্তি দক্ষতা বাড়াতে কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ নেওয়া হবে।”
উল্লেখ্য যে, এই আসনে বিএনপির প্রার্থী লুৎফর রহমান কাজল প্রার্থী ঘোষণার পর বাহাদুর তাকে অভিনন্দন জানান। কাজলও পাল্টা শুভেচ্ছা পাঠান।















