জনতার মতামতেই তৈরি হবে জামায়াতের নির্বাচনী ইশতেহার

নিজস্ব সংবাদদাতা :
- আপডেট সময় ০৭:১৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
- / ২৩২ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ইশতেহার তৈরিতে অনলাইনে জনমত নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমীর ডা. শফিকুর রহমান মঙ্গলবার (৯ ডিসেম্বর) এ তথ্য জানান।
তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে বলেন, আপনার একটি সুন্দর পরামর্শ বদলে দিতে পারে বাংলাদেশের আগামী। আপনার মতামতের ভিত্তিতেই তৈরি হবে আমাদের নির্বাচনী ইশতেহার।
‘www.janatarishtehar.org’ শীর্ষক এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এসব মতামত সংগ্রহ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে, নির্বাচিত হলে জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছিলেন জামায়াত নেতা শফিকুর রহমান।
























