জোট করলেও দলীয় প্রতীকে করতে হবে ভোট— হাইকোর্টের রায়

নিজস্ব সংবাদদাতা :
- আপডেট সময় ০৬:৩৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
- / ১৫৪ বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক:
জোট করলেও নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে: হাইকোর্ট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলগুলো জোটবদ্ধভাবে ভোটে অংশ নিলেও নিজেদের পৃথক দলীয় প্রতীকে নির্বাচন করার বিধানের বৈধতা নিয়ে দায়ের করা রুল খারিজ করেছে হাইকোর্ট।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর ফলে নির্বাচনি জোট গঠনের পরও প্রতিটি দলকে তাদের নিজস্ব দলীয় প্রতীকে ভোটে অংশ নিতে হবে।
























