কক্সবাজার ০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে জামায়াত প্রার্থী শহিদুল আলম বাহাদুরের মনোনয়নপত্র সংগ্রহ

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ১২:৫৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • / ৪১২ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী জননেতা শহিদুল আলম বাহাদুরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

আজ ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) বেলা ১২টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় থেকে এই মনোনয়নপত্র গ্রহণ করা হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে প্রার্থীর পক্ষে মনোনয়নপত্রটি গ্রহণ করেন দলটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র গ্রহণকালে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সেলিম উল্লাহ বাহাদুর, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও আসন পরিচালনা কমিটির সহকারী পরিচালক এবং ইসলামপুর ইউপি চেয়ারম্যান মাওলানা দেলাওয়ার হোছাইন।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সেক্রেটারি ও আসন পরিচালনা কমিটির সদস্য সচিব আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, কক্সবাজার শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল এবং ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূরুল ইসলাম।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে নেতৃবৃন্দ বলেন, “শহিদুল আলম বাহাদুর একজন জনবান্ধব ও পরিচ্ছন্ন ইমেজের নেতা। কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাধারণ মানুষের অধিকার রক্ষায় তিনি সর্বদা সোচ্চার। আমরা আশা করি, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের মূল্যবান ভোটে জননেতা শহিদুল আলম বাহাদুরকে বিজয়ী করবে।”

এদিকে, শহিদুল আলম বাহাদুরের মনোনয়নপত্র সংগ্রহের খবর ছড়িয়ে পড়লে নির্বাচনী এলাকায় জামায়াতে ইসলামীর নেতা-কর্মী ও সাধারণ সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন

কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে জামায়াত প্রার্থী শহিদুল আলম বাহাদুরের মনোনয়নপত্র সংগ্রহ

আপডেট সময় ১২:৫৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫