কক্সবাজার ০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে বেগম খালেদা জিয়ার জন্য ছাত্র-জনতার দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৬:৩২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • / ৪২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের ঐতিহ্যবাহী বদর মোকাম মসজিদে শহরের সর্বস্তরের ছাত্র-জনতার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) আসর নামাজের পর অনুষ্ঠিত এই মাহফিলে ছাত্র-জনতার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। দেশের ক্লান্তিলগ্নে বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে তাঁর জন্যে আত্মার মাগফিরাত  কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি সভাপতি রফিকুল হুদা চৌধুরী, কক্সবাজার শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিল, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, পৌর ছাত্রশিবির সভাপতি সালমান ফার্সি, জুলাই বিপ্লবের যোদ্ধা খালিদ বিন সাঈদ, ছাত্রদল-যুবদলের নেতাকর্মী সহ আরো অনেকে।

মাহফিলে বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের এক আপসহীন প্রতীক। জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে ছাত্র-জনতা আজ ঐক্যবদ্ধভাবে দেশনেত্রীর জন্য আত্মার মাগফেরাত কামনায় দোয়া করতে সমবেত হয়েছে।

পরিশেষে, মোনাজাতে জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি দেশের শান্তি ও সমৃদ্ধি চেয়ে প্রার্থনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

কক্সবাজারে বেগম খালেদা জিয়ার জন্য ছাত্র-জনতার দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:৩২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬