কক্সবাজার ১২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৬ সেশনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৩:০৮:২৬ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • / ২৬৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:
২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নির্বাচন এবং সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক মনোনয়ন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মুহা. মহিউদ্দিন খান। পরে সদস্যদের পরামর্শের ভিত্তিতে শাখা সেক্রেটারি হিসেবে আশিকুর রহমান (কাজী আশিক) এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মু. সাজ্জাদ হোসাইন খাঁন মনোনীত হন।

আজ সোমবার (৫ জানুয়ারি) সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের অংশগ্রহণে শহীদ মাহবুবুর রহমান অডিটোরিয়ামে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।

২০২৬ সেশনের শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত মুহা. মহিউদ্দিন খানকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।

এরপর সদস্যদের মতামত ও পরামর্শের আলোকে নবনির্বাচিত সভাপতি মুহা. মহিউদ্দিন খান শাখা সেক্রেটারি হিসেবে আশিকুর রহমান (কাজী আশিক) এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মু. সাজ্জাদ হোসাইন খাঁনের নাম ঘোষণা করেন।

শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশের কার্যক্রম সমাপ্ত হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

২০২৬ সেশনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা

আপডেট সময় ০৩:০৮:২৬ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬