কক্সবাজার ০৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় ছাত্র নেতৃবৃন্দের সাথে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৯:৪৭:২০ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • / ২৮৮ বার পড়া হয়েছে

উখিয়া প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী উখিয়া উপজেলার উদ্যোগে আজ সোমবার (৫ জানুয়ারি) ছাত্র নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি সাইফুল ইসলাম সোহরোয়ার্দীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।

সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেন: “একটি আদর্শ রাষ্ট্র গঠনে ছাত্রসমাজের ভূমিকা অপরিসীম। আগামীর বাংলাদেশ হবে ইনসাফ ও ন্যায়বিচারের বাংলাদেশ। সেই লক্ষ্য অর্জনে ছাত্রদেরকে চারিত্রিক মাধুর্য ও মেধার সমন্বয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। দেশ ও জাতির ক্রান্তিলগ্নে ছাত্রপ্রতিনিধিদের অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে।”

তিনি আরও বলেন, “উখিয়া-টেকনাফের মানুষের অধিকার আদায় এবং সামাজিক উন্নয়নে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর। দুর্নীতি ও মাদকের করাল গ্রাস থেকে সমাজকে মুক্ত করতে ছাত্র সমাজকেই অগ্রণী ভূমিকা নিতে হবে।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম, উখিয়া উপজেলা আমীর মাওলানা আবুল ফজল, নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ নুরুল হক, সেক্রেটারি মাওলানা সুলতান আহমদ, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি রিদুয়ানুল হক জিশান, আল মুবিন ছোটন, সাজ্জাদ হোসেন মুন্না প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

উখিয়ায় ছাত্র নেতৃবৃন্দের সাথে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৪৭:২০ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬