কক্সবাজার ০৬:২৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
কক্সবাজার শহর জামায়াতের রুকন সমাবেশ অনুষ্ঠিত

দেশের চলমান সংকট মোকাবিলায় আদর্শবান নেতৃত্বই পারে জাতিকে সঠিক পথে এগিয়ে নিতে: ভিপি বাহাদুর

এম এ বাপ্পি
  • আপডেট সময় ১২:২৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • / ৩৮৪ বার পড়া হয়েছে

Oplus_2228224

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার শহরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রুকন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী। তিনি রুকনদের ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে ভূমিকা রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম। তিনি সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে ঐক্য, আদর্শ চর্চা ও নিয়মিত দাওয়াতি কাজ চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার-৩ জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী শহিদুল আলম বাহাদুর। তিনি বলেন, “দেশের চলমান সংকট মোকাবিলায় আদর্শবান নেতৃত্বই পারে জাতিকে সঠিক পথে এগিয়ে নিতে। রুকনদের আত্মশুদ্ধি, দেশপ্রেম ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে আরও সচেতন ভূমিকা রাখতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন এবং শহর সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল। তারা রুকনদের সংগঠনের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় থাকার আহ্বান জানান।

প্রোগ্রামের সভাপতিত্ব করেন শহর জামায়াতের নায়েবে আমীর এ. কে. এম. কফিল উদ্দিন চৌধুরী। সমাবেশটি পরিচালনা করেন শহর সহকারী সেক্রেটারি দরবেশ আলী মুহাম্মাদ আরমান। সমাবেশে শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত রুকনরা অংশগ্রহণ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কক্সবাজার শহর জামায়াতের রুকন সমাবেশ অনুষ্ঠিত

দেশের চলমান সংকট মোকাবিলায় আদর্শবান নেতৃত্বই পারে জাতিকে সঠিক পথে এগিয়ে নিতে: ভিপি বাহাদুর

আপডেট সময় ১২:২৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬