সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

নিজস্ব সংবাদদাতা :
- আপডেট সময় ০২:৩২:২২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
- / ২৫১ বার পড়া হয়েছে
টেকনাফ প্রতিনিধি:
সেন্টমার্টিন দ্বীপে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে সেন্টমার্টিনের পশ্চিমপাড়া সংলগ্ন এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ৬০ হাজার টাকা মূল্যের ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ২ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে নগদ ১ হাজার ৬০০ টাকাও জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ড সূত্র জানায়, জব্দকৃত মাদক ও অন্যান্য আলামতসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, সেন্টমার্টিনসহ উপকূলীয় এলাকায় মাদক ও অপরাধ দমনে কোস্ট গার্ডের নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।























