কক্সবাজার ০১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় বিজিবির বিশেষ অভিযানে পিস্তল ও চাকুসহ একজন আটক

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৫:১১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / ২৩৬ বার পড়া হয়েছে

উখিয়া প্রতিনিধি:
বাংলাদেশ-মায়ানমার সীমান্তে দায়িত্ব পালনরত উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর বিশেষ অভিযানে ১ টি পিস্তল (শর্ট গান) ও ১টি চাকুসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাচালান, মাদকদ্রব্য পাচার, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে নিয়মিত ও কার্যকরভাবে দায়িত্ব পালন করে আসছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে ব্যাটালিয়নটি বেসামরিক পরিমণ্ডলেও ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

সাম্প্রতিক সময়ে উখিয়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অস্ত্র পাচারের তথ্য পাওয়া গেলে জীম্বংখালী বিওপি’র আওতাধীন এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় অদ্য সোমবার (১২ জানুয়ারি) আনুমানিক দুপুর ১২টা ৩০ মিনিটে অধিনায়কের দিকনির্দেশনা ও পরিকল্পনায় গোপন সংবাদের ভিত্তিতে জীম্বংখালী বিওপি’র নায়েক নম্বর ৭৩৪৫৮ মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে জীম্বংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিআরএম-১৬ হতে আনুমানিক ৩ দশমিক ৫ কিলোমিটার পশ্চিমে এবং বিওপি হতে আনুমানিক ১ দশমিক ৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ দিকে বাংলাদেশের অভ্যন্তরে জীম্বংখালী পাড়া নামক স্থান (জিআর-৩১৩৩১২ এমএস ৮৪ সি/৪) থেকে মোহাম্মদ রফিক (৩৭) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি মৃত সিরাজুল ইসলামের ছেলে এবং গোদার বিল, ডাকঘর-নয়াপাড়া, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজারের বাসিন্দা।

এ সময় তার কাছ থেকে একটি শর্ট গান ও একটি চাকু উদ্ধার করা হয়। আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও আলামত টেকনাফ মডেল থানায় জমা দিয়ে আসামির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট দুষ্কৃতকারীদের সনাক্ত করে আইনের আওতায় আনতে উখিয়া ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি জানান, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অপরাধ দমনে বিজিবির অভিযান আগামীতেও আরও জোরদার করা হবে।

নিউজটি শেয়ার করুন

উখিয়ায় বিজিবির বিশেষ অভিযানে পিস্তল ও চাকুসহ একজন আটক

আপডেট সময় ০৫:১১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬