কক্সবাজার ১১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নাফ নদীতে নৌকায় তল্লাশি করে ৭৫ হাজার ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৬:১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • / ২২১ বার পড়া হয়েছে

টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীতে একটি নৌকায় তল্লাশি চালিয়ে ৭৫ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করা হয়েছে; যাদের মাদক পাচারকারী বলছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) উপজেলার নাইট্যংপাড়া সংলগ্ন নদীতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

আটকরা হলেন- আব্দুল হাফেজ (২০) এবং মো. নুর (২২)।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে সিয়াম-উল-হক বলেন, গোপন খবর পেয়ে মঙ্গলবার দুপুর ১টার দিকে কোস্ট গার্ড টেকনাফ স্টেশনের একটি বিশেষ টহল দল নাফ নদীতে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন একটি কাঠের নৌকায় থাকা দুই রোহিঙ্গাকে আটক করা হয়।

পরে নৌকাটিতে তল্লাশি চালিয়ে ৭৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়; যার আনুমানিক মূল্য তিন কোটি ৭৫ লাখ টাকা বলে জানান তিনি।

পরে আটক দুই রোহিঙ্গাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয় বলে জানান এ কোস্ট গার্ড কর্মকর্তা।

মাদক পাচার প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নাফ নদীতে নৌকায় তল্লাশি করে ৭৫ হাজার ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক

আপডেট সময় ০৬:১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬