কক্সবাজার ০২:০৩ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রামুতে ধানের বস্তা থেকে মিলল রাইফেলের গুলি ও কার্তুজ, গ্রেফতার ১

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৩:০৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / ২১৭ বার পড়া হয়েছে

রামু প্রতিনিধি:
কক্সবাজারের রামু থানার ঈদগড় ইউনিয়নে গভীর রাতে অভিযান চালিয়ে একটি ধানের বস্তার ভিতর থেকে রাইফেলের গুলি ও কার্তুজসহ পেশাদার অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৭ জানুয়ারি) রাত ১১টা ৪০ মিনিটে পুলিশ সুপার কক্সবাজার এ.এন.এম সাজেদুর রহমানের নির্দেশনায় রামু থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভুঁইয়ার তত্ত্বাবধানে রামু থানা পুলিশ ও ঈদগড় পুলিশ ক্যাম্পের অংশগ্রহণে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই (নি.) মোহা. খোরশেদ আলম ও এএসআই (নি.) মুহাম্মদ জহিরুল ইসলাম নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন।

পানিস্যাঘোনা এলাকার নুর মোহাম্মদ প্রকাশ কালু চৌকিদারের বসতঘরের ভিতর ধানের বস্তা তল্লাশি করে পুলিশ উদ্ধার করে: ১০ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ২ রাউন্ড শর্টগানের কার্তুজ ও ৩টি খালি শর্টগানের খোসা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নুর মোহাম্মদ প্রকাশ কালু চৌকিদার (৩৬) স্বীকার করেছেন যে, তিনি এসব গুলি ও কার্তুজ বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন। পুলিশের মতে, আসামী দক্ষ আগ্নেয়াস্ত্র নির্মাণকারি ও পেশাদার অস্ত্র ব্যবসায়ী। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও চাঁদাবাজি সংক্রান্ত ৫টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত হলেন, নাম- নুর মোহাম্মদ প্রকাশ কালু চৌকিদার (৩৬), পিতা- শহর আলী, ঠিকানা- পানিস্যাঘোনা, ৭নং ওয়ার্ড, ঈদগড় ইউপি, থানা-রামু, জেলা-কক্সবাজার।

নিউজটি শেয়ার করুন

রামুতে ধানের বস্তা থেকে মিলল রাইফেলের গুলি ও কার্তুজ, গ্রেফতার ১

আপডেট সময় ০৩:০৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬